সরোজগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

আদালতে প্রত্যেকের এক বছর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
সরোজগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের সামারি ট্রায়ালে প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- পদ্মবিলা ইউনিয়নের নফরকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে শিলন হোসেন (২৪), একই গ্রামের আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আসমান আলী (২৩) এবং ডিঙ্গেদহ হাটখোলা বাজার এলাকার ছুন্নত আলীর ছেলে জাহিদ হাসান (২৬)।


চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশনা এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এএসআই ওহিদুল ইসলাম, এএসআই শামীম হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।


গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা কামাল সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।


এদিকে, স্থানীয় বাসিন্দারা মাদক বিরোধী এ অভিযানের প্রশংসা করে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে এবং যুবসমাজ মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)