দর্শনা প্রেসক্লাবের শোক ও স্মৃতিচারণ সভা

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
দর্শনা প্রেসক্লাবের শোক ও স্মৃতিচারণ সভা ছবির ক্যাপশন:

দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, কবি, কলামিস্ট এবং সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দর্শনা প্রেসক্লাব। এ উপলক্ষে গতকাল শুক্রবার বাদ মাগরিব প্রেসক্লাব মিলনায়তনে এক শোকসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আবু সুফিয়ানের মৃত্যুতে দর্শনা একজন জ্ঞানানুরাগী, মানবিক ও নিবেদিতপ্রাণ সমাজকর্মীকে হারিয়েছে। তিনি আজীবন বই, সাহিত্যচর্চা, জ্ঞানবিস্তার এবং সামাজিক সচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।


সভায় দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, মনিরুজ্জামান ধীরু, জাহিদুল ইসলাম, হানিফ মণ্ডল, হাসমত আলী মাস্টার, আহসান হাবিব মামুনসহ দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে নিজ বাসভবনে আবু সুফিয়ান ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে গণউন্নয়ন গ্রন্থাগারের মাধ্যমে সাহিত্য, সংস্কৃতি, পাঠাভ্যাস ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ১৯৮৯ সালের ১২ মার্চ তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগার। সময়ের পরিক্রমায় এটি দর্শনা অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত হয়।
আবু সুফিয়ানের জীবনের মূল দর্শন ছিল- ‘একমুঠো ভাত নয়, একমুঠো আলো চাই।’ এই আদর্শকে ধারণ করে তিনি মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আজীবন কাজ করেছেন। তাঁর মৃত্যু সাহিত্য-সংস্কৃতি অঙ্গন, সাংবাদিক সমাজ এবং দর্শনাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি বলে শোকসভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)