আলমডাঙ্গায় পুলিশের সঙ্গে একদল কিশোরদের বাগবিতণ্ডা

জিজ্ঞাসাবাদের জন্য ৪ কিশোর আটক

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
আলমডাঙ্গায় পুলিশের সঙ্গে একদল কিশোরদের বাগবিতণ্ডা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় একটি মামলার তদন্ত শেষে ফেরার পথে পুলিশের দুই সদস্যের সঙ্গে একদল কিশোরের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় চার কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ডু ও এএসআই সোহেল একটি মামলার তদন্ত শেষে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে পৌর এলাকার বন্ডবিল রেলগেট এলাকায় চুয়াডাঙ্গা থেকে দাওয়াত অনুষ্ঠানে আসা ১৫ থেকে ২০ জনের একটি কিশোর দলের সঙ্গে তাদের দেখা হয়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিশোরদের একটি মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করা থাকায় বিকট শব্দ হচ্ছিল। এ বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কয়েকজন কিশোরের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা এগিয়ে এলে অধিকাংশ কিশোর ঘটনাস্থল থেকে চলে যায়। পরে চার কিশোরকে আটক করা হয়।


খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক চার কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘আটক চারজনই কিশোর। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ সদস্যদের মারধরের যে অভিযোগ উঠেছে, সে ধরনের কোনো ঘটনা ঘটেনি।’ পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)