আন্দুলবাড়ীয়ার মসজিদ উন্নয়নে অনুদানের চেক বিতরণকালে এমপি রুহুল আমিন

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
আন্দুলবাড়ীয়ার মসজিদ উন্নয়নে অনুদানের চেক বিতরণকালে এমপি রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছি পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের ৩ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেকটি মসজিদ পরিচালনা কমিটির হাতে তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্বজনীন সামাজিক অবকাঠামো-২ (জিএসআইডি-২) প্রকল্পের আওতায় এ অনুদান দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা-২ আসনের বিভিন্ন মসজিদে ইতোমধ্যে সরকারি অনুদান প্রদান করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর-রশিদ, সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন শান্ত, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


পরে এমপি রুহুল আমিন শাহাপুর বাজারের একটি জামে মসজিদ পরিদর্শন করে ভবিষ্যতে আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস দেন। এছাড়া তিনি হাসাদাহ ইউনিয়নের মাধবপুর-মমিনপুর এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)