জেলা কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-11-23 ইং
জেলা কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুরে দু’দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক খসড়া মেহেরপুর অফিস: মেহেরপুরে ২দিন ব্যাপী `প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক খসড়া জেলা কর্মপরিকল্পনা` শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। মেহেরপুর প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংস্থা এবং সোসাইটি অব দি ডেফ আ্যন্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক কর্মশালার সভাপতিত্ব করেন মেহেরপুর প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংস্থার সভাপতি আকলিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবার উপ-পরিচালক দেলোয়ার হোসেন,জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, এসডিএসএল’র এর সভাপতি এম. ওসমান খালেদ,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী। কর্মশালায় স্বাগত বক্তব্য রখেন মেহেরপুর প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন এবং সঞ্চালনায় ছিলেন রায়হানা রহমান। কর্মশালায় প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিতকরণে অংশগ্রহণ ও মতামত গুরুত্বপূর্ন ভূমিকা পালন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীরা অংশ গ্রহন করে ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)