দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্য নিয়োগ

নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্য নিয়োগ ছবির ক্যাপশন:

সারা দেশের ন্যায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ১০ জন আনসার সদস্য নিয়োগ উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নবনিযুক্ত আনসার সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান। তিনি বলেন, রোগী, রোগীর স্বজন এবং কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য নিয়োগ একটি সময়োপযোগী উদ্যোগ। এর ফলে হাসপাতালের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন বলেন, সরকারি প্রতিষ্ঠানে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবু হাসান, এমটিপিআই (পিপিআই) ফারুক হোসেন। সদ্য নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা হলেন- পিসি হাবিবুর রহমান, আমিরুল ইসলাম, আরাফাত আলী, জসীম উদ্দীন, আল মামুন, হারুন অর রশিদ, এনামুল হক, শেখ পারভেজ, মামুন শেখসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মহিবুল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)