বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির হলেন আমান উদ্দিন

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির হলেন আমান উদ্দিন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন শাখার রুকনদের ভোটে প্রথমবারের মতো আমির নির্বাচিত হয়েছেন আমান উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সমাবেশের মধ্যদিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব গ্রহণ করেন তিনি।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা। নবনির্বাচিত আমির আমান উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান উপজেলা আমির।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা শহিদুল হক সাবু, যুব বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শপথ গ্রহণ শেষে বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে নবনির্বাচিত আমিরের সুস্বাস্থ্য ও সাংগঠনিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)