সভাপতি কালাম : চন্দন সাধারণ সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2017-11-23 ইং
সভাপতি কালাম : চন্দন সাধারণ সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:
এপেক্স ক্লাব অব চুয়াডাঙ্গার বার্ষিক সাধারণ সভায় ২০১৮ সালের কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক: এপেক্স ক্লাব অব চুয়াডাঙ্গার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে শহরের রেড চিলি রেস্তেরায় এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় আগামী বছরের জন্য কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে এপেক্সিয়ান আবুল কালাম আজাদকে সভাপতি ও আরশাদ আলী চন্দনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এপেক্স ক্লাবের এ কমিটি গঠন করা হয়। এপেক্স ক্লাব অব চুয়াডাঙ্গার সভাপতি এপেক্সিয়ান নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র এপেক্সিয়ান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান রোজী হুসাইন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জেলা জজ আদালতের পিপি এ্যাড. শামসুজ্জোহা, চুয়াডাঙ্গা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতান আরা রতœা, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা পরিষদের সদস্য এপেক্স ক্লাব চুয়াডাঙ্গার প্রতিষ্ঠিাতা সাধারণ সম্পাদক এপেক্সিয়ান শহিদুল ইসলাম শাহান, এপেক্সিয়ান সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন। বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার রোজি হুসাইন এপেক্স ক্লাবের সকল সদস্যদের সাথে আলোচনা করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করেন। সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের জন্য এপেক্সিয়ান আবুল কালাম আজাদকে সভাপতি ও আরশাদ আলী চন্দনকে সাধারণ সম্পাদক করে এপেক্স ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্সিয়ান বেলু চৌধুরী, ওহিদুল ইসলাম, আরেফিন আলম রঞ্জু, আব্দুর রসিদ, রেজাউল করিম, হাফু, আরিফ, হান্নান, মোজাহিদুর রহমান লোটাস, আব্দুল হাই সিদ্দিক, সাঈদ হোসেন, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, আশিক ইকবাল, শাহাবুল হোসেন, আব্দুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)