মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2026-07-01 ইং
মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে ইজারা নেওয়া সরকারি হাট থেকে খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছে হাটের ইজারাদার আতিকুর রহমান লেণ্টু। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ইজারাদার লেন্টু অভিযোগ করেন, মহেশপুর উপজেলার গৌরিনাথপুর ও আদমপুর হাট সরকারি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পান তিনি। এখন খাজনা আদায় করতে গেলে স্থানীয় প্রভাবশালী ইসমাইল হোসেন, সোহাগ সরকার ও ফারুক হোসেন বাধা দিচ্ছে। সেই সাথে ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে তারা টাকা আদায় করছে।


ইজারাদার লেণ্টু আরও অভিযোগ করেন, হাটে আমার মনোনীত ব্যক্তি খাজনা আদায় করতে গেলে মারধর করা হচ্ছে। কিছু বললে উল্টো হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকারের উপ-পরিচালকের বরাবর অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। সঠিকভাবে সরকারিভাবে পাওয়া হাটের ইজারা আদায়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত সোহাগ সরকার বলেন, আমরা টাকা আদায় করছি না। হাটের আড়তদাররা কমিশন নিচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)