সেরেস্তাদার আব্দুস সাত্তারের বিদায় সংবর্ধনা

৪১ বছরের কর্মজীবনের অবসান, চুয়াডাঙ্গা জজ আদালতের

আপলোড তারিখঃ 2026-07-01 ইং
সেরেস্তাদার আব্দুস সাত্তারের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

দীর্ঘ প্রায় ৪১ বছরের নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে বিচার বিভাগে দায়িত্ব পালনের পর অবসরে গেলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার (বেঞ্চ সহকারী) মো. আব্দুস সাত্তার। তার অবসর উপলক্ষে চুয়াডাঙ্গা বিচার বিভাগের চুয়াডাঙ্গার উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালত ভবনের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাজাহান আলী।


জানা যায়, মো. আব্দুস সাত্তার ১৯৮৫ সালের ৩ জুন বিচার বিভাগে চাকরিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার (বেঞ্চ সহকারী) হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৯ জুন তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান।


বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুস সাত্তার তার দীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা, শৃঙ্খলা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে সহকর্মীদের কাছে একজন আদর্শ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার অভিজ্ঞতা, দায়িত্ববোধ এবং আন্তরিকতা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


অনুষ্ঠানে মো. আব্দুস সাত্তারকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এসময় সহকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-শান্তি এবং অবসর জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
বিদায়ী বক্তব্যে আব্দুস সাত্তার দীর্ঘ কর্মজীবনে সহযোগিতা ও ভালোবাসার জন্য বিচার বিভাগের বিচারক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কর্মজীবনের স্মৃতি ও সহকর্মীদের আন্তরিকতা আজীবন তাঁর হৃদয়ে অম্লান হয়ে থাকবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত সিকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ মুনিয়া জাহিদ, জেলা লিগ্যাল এইড অফিসার মোর্শেদ, সিনিয়র সহকারী জজ নাসির হোসেন, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সুভাষ কুমার, জেলা জজ আদালতের নাজির সোহেল রানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ওসমান গনি, সেরেস্তাদার মাসুদুজ্জামান, সোহরাব উদ্দিন, খন্দকার কবির উদ্দিন, মাহফুজুর রহমান সুমনসহ বিচার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)