জীবননগরে মদপান করে মাতলামি : তিনজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2017-11-23 ইং
জীবননগরে মদপান করে মাতলামি : তিনজনকে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর শহরে প্রকাশ্যে মদ সেবন করে মাতালামির অপরাধে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দন্ডবিধি ২২৫ ও ১৮৮ ধারা মোতাবেক ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা। জীবননগর পৌর শহরের সড়কের উপর গতকাল বুধবার সকাল ১০টার দিকে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে আটক করে। আটককৃত মাদক সেবনকারী হলো, জীবননগর পৌর শহরের ৬নং ওর্য়াডের রেজাউল ইসলামের ছেলে মিন্টু (২৫), জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের ফরজন আলীর ছেলে সোহরাব হোসেন, একই গ্রামের আনারুল হোসেনের ছেলে জাফর আলী। আদালত সুত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে জীবননগর থানার (ওসি)এনামুল হকের নেতৃত্বে, এসআই শেখ শোয়েব সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতকে পূর্নসহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)