ছবির ক্যাপশন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মাওলানা মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।
এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাদ্রাসা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
