আলমডাঙ্গা রেলস্টেশনে সিসিটিভি ও আলোকবাতি স্থাপন, রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

আপলোড তারিখঃ 2026-06-29 ইং
আলমডাঙ্গা রেলস্টেশনে সিসিটিভি ও আলোকবাতি স্থাপন, রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা ও উচ্চক্ষমতাসম্পন্ন আলোকবাতি স্থাপন করেছেন ব্যবসায়ী ও ‘চ্যানেল ডিও’-এর চেয়ারম্যান মো. হাসিবুল হক (লিপু)। গতকাল রোববার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এগুলো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের টেলিকমিউনিকেশন বিভাগের সহকারী প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) মো. কাইজার আহমেদ রেলওয়ের পক্ষে প্রকল্প ও স্থাপিত সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এসময় আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


মো. হাসিবুল হকের পক্ষে এগুলো হস্তান্তর করেন তাঁর সহোদর ও ‘চ্যানেল ডিও’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল্লাহ টিপু সুলতান, ডিরেক্টর অ্যাডমিন আবির আনম এবং ডিরেক্টর অপারেশন হাবিবুল করিম চঞ্চল। অনুষ্ঠানে তাঁর সমর্থক ও শুভাকাক্সক্ষীরাও উপস্থিত ছিলেন।


জানা যায়, পৌর মেয়র পদপ্রার্থী হিসেবে গণসংযোগকালে আলমডাঙ্গা রেলস্টেশন পরিদর্শনের সময় স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মো. হাসিবুল হক (লিপু)। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি নিজস্ব অর্থায়নে স্টেশনে আধুনিক সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং নজরদারি ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেন।


প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হওয়ায় কিছুদিন কাজ বন্ধ ছিল। পরে বিভাগীয় রেল ব্যবস্থাপকের (ডিআরএম) কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর পুনরায় কাজ শুরু হয় এবং সব কার্যক্রম সম্পন্ন করা হয়।


হস্তান্তর অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। মাদকসেবী, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়বে এবং রাতে যাত্রীদের চলাচলও আরও নিরাপদ হবে। পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন আলোকবাতি স্থাপনের ফলে লোডশেডিং বা কম আলোজনিত সমস্যাও অনেকাংশে কমে আসবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)