ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা পুলিশ লাইনে জেলার সকল অফিসারদের মাসিক অপরাধ সভায় অক্টোবর মাসের পারফরমেন্সের ভিত্তিতে গতকাল দুপুর ২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের সম্মাননা প্রদান করেন। এ সময় আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খানকে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবিবসহ চার থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, আবু জিহাদ ফখরুল আলম খানের গতকাল জন্মদিন ছিল। জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে স্বীকৃতি পাওয়ায় আলমডাঙ্গা থানার সকল কর্মকর্তা ও সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।
