ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি এলাকায় মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ আইয়ুব হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেল পৌনে ৬টার দিকে বেলগাছি ঈদগাঁপাড়ায় মেসার্স জাহিদুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আইয়ুব হোসেন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ডপাড়া এলাকার আসাদুল হকের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আইয়ুব হোসেনের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলার মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
