আলমডাঙ্গায় মাদক কারবারি আটক

আপলোড তারিখঃ 2026-06-28 ইং
আলমডাঙ্গায় মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা-পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের সাদাব্রিজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মেহেদী হাসান (৩৯)। তিনি কালিদাসপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় সাদাব্রিজ মোড় থেকে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।


পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক মেহেদীর সঙ্গে আরও চারজন সহযোগী এবং অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও মজুতের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তি, পলাতক আসামি ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, কয়েকদিন আগেই মাদকের সঙ্গে সম্পর্কিত থাকার অভিযোগে শিশুদের পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। আলমডাঙ্গায় যে-ই হোক, মাদক বিক্রির অভিযোগ থাকলে সচেতন এলাকাবাসী আমাদের অবগত করলে সত্যতা নিশ্চিত করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)