আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত

৬ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

আপলোড তারিখঃ 2026-06-28 ইং
আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের জুতাপট্টিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন- চারতলার মোড়ের লক্ষণ ঘোষের ছেলে শ্রাবন ঘোষ (২৯), কলেজপাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আল মামুন, আনন্দধামের লুৎফর রহমানের ছেলে মোঃ নাসিমুল, চারতলার মোড়ের খজেন অধিকারীর ছেলে রতন অধিকারী, কলেজপাড়ার আজিজুর রহমানের ছেলে আযারুল ইসলাম, কোর্টপাড়ার আশরাফুল ইসলামের ছেলে মোঃ লাল মিয়া, থানাপাড়ার সাধুয়া দাশের ছেলে সুজন দাস।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার জুতাপট্টির সুজন দাশের দোকানে বসে রাত ৮টার দিকে মাদক সেবনকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতে মাদকের দোকানে আসর বসিয়ে মাদক সেবনের দায়ে সুজন দাশকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬ (৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬ (৫) ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সহকারী শফিকুল ইসলাম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা ও থানা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)