আলমডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-06-28 ইং
আলমডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির অতিরিক্ত বরাদ্দের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। 


প্রধান অতিথি মাসুদ পারভেজ রাসেল বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি, সে লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, নুর মোহাম্মদ টিপু, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)