আলমডাঙ্গার বগাদীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-06-26 ইং
আলমডাঙ্গার বগাদীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জুবায়ের ভাংবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। সে ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, বাড়ির লোহার গ্রিলে হাত দিলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় জুবায়ের। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু শাকিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে বন্ধু ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই জুবায়েরের মৃত্যু হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, নিথর অবস্থায় কিশোরটিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যেও গভীর শোক বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)