চুয়াডাঙ্গায় স্বর্ণের আংটি ছিনিয়ে পালানোর চেষ্টাকালে যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-06-26 ইং
চুয়াডাঙ্গায় স্বর্ণের আংটি ছিনিয়ে পালানোর চেষ্টাকালে যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার একটি স্বর্ণের দোকান থেকে আংটি নিয়ে পালানোর চেষ্টাকালে সাদ্দাম (২১) নামের এক যুবককে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সাদ্দাম কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মনোহরদী এলাকার বাসিন্দা এবং মফিজ উদ্দিনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, মনোরম জুয়েলার্স থেকে প্রায় ২ আনা ২ পয়েন্ট ওজনের একটি স্বর্ণের আংটি নিয়ে পালানোর চেষ্টা করেন সাদ্দাম। এসময় দোকান কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া করে আটক করেন। পরে আটক যুবককে ট্র‍্যাফিক পুলিশের সদস্যদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মনোরম জুয়েলার্সের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে আটক সাদ্দামকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)