দামুড়হুদার জয়রামপুরে ৯ পিস ইয়াবাসহ ওসমান আটক

আপলোড তারিখঃ 2026-06-26 ইং
দামুড়হুদার জয়রামপুরে ৯ পিস ইয়াবাসহ ওসমান আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছেন। আটকৃত ওসমান জয়রামপুর চৌধুরীপাড়ার আজিজুল ইসলামের ছেলে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাকা রাস্তার ওপর থেকে জয়রামপুর এলাকাবাসী তাকে ধরে দামুড়হুদা মডেল থানা-পুলিশের নিকট হস্তান্তর করেন।


পুলিশ জানায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ার আজিজুল ইসলামের ছেলে ওসমান ইয়াবা নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা-পুলিশের নিকট সোপর্দ করেন। এসময় তার দেহ তল্লাশি করে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, জনসাধারণ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে আমাদের খবর দিলে আমরা তাকে আটক করে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)