মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আলগামন চালক নিহত

আপলোড তারিখঃ 2017-11-22 ইং
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় আলগামন চালক নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের যাদবপুরে ট্রাকের ধাক্কায় আকবর আলী (৫০) নামের এক আলগামন চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকার যাদবপুর সড়কে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত আকবর আলী সদর উপজেলার গোভিপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্যালো ইঞ্জিন চালিত যান আলগামন নিয়ে মেহেরপুর শহরে ভাড়ায় যাচ্ছিলেন আকবর আলী। যাদবপুর গ্রামের সড়ক অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আলগামন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় আকবর। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রাক চালক ফাহিম বিশ্বাসকে আটক করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)