চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বড় ভাই পরিচয়ে

চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ২

আপলোড তারিখঃ 2026-06-26 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বড় ভাই পরিচয়ে ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেলা প্রশাসকের বড় ভাই পরিচয় দিয়ে চাকরি ও বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গার বাসিন্দা হেলাল নামের এক ব্যক্তি চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার বাসিন্দা রাসেল আলীর সঙ্গে কুষ্টিয়ার হরিনারায়নপুর এলাকার জাহিদুল ইসলাম ডাবলুর পরিচয় করিয়ে দেন। জাহিদুল ইসলাম ডাবলু নিজেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বড় ভাই হিসেবে পরিচয় দিয়ে চাকরি ও বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দেন।


এই প্রলোভনে পড়ে রাসেল আলী বিভিন্ন সময়ে তাদের কাছে মোট ৫৬ হাজার টাকা প্রদান করেন। পরে প্রতারক চক্রটি আরও ৫০ হাজার টাকা দাবি করলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা জাহিদুল ইসলাম ডাবলু ও কালু মণ্ডলকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করেন। এসময় চক্রের অপর দুই সদস্য হেলাল ও তফসের পালিয়ে যেতে সক্ষম হয়। ভুক্তভোগীর বাড়ি এবং ঘটনার মূল স্থান চুয়াডাঙ্গা সদর থানার আওতাভুক্ত হওয়ায় আটক দুই ব্যক্তিকে পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানায় স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


এদিকে, প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, জেলা প্রশাসকের আত্মীয়-স্বজন বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির ভুয়া পরিচয় ব্যবহার করে অর্থ বা সুবিধা আদায়ের চেষ্টা প্রতারণার শামিল এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে কোনো আর্থিক লেনদেনের আগে তথ্য যাচাই করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)