যে ৫ কেন্দ্রে থেকে ভারতীয় ভিসা পাবে বাংলাদেশিরা

আপলোড তারিখঃ 2026-06-25 ইং
যে ৫ কেন্দ্রে থেকে ভারতীয় ভিসা পাবে বাংলাদেশিরা ছবির ক্যাপশন:

আগামী ২৮ জুন থেকে ৫টি কেন্দ্রে বাংলাদেশিদের টুরিস্ট ভিসা প্রদান করবে ভারত। প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য এই ভিসা চালু করল ভারত সরকার। 


বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সবগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়।


পরবর্তীতে, কূটনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় গত বছরের ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রেরকার্যক্রম এবং ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।


ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমানে ৫টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)