আলমডাঙ্গায় অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের দায়ে

ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2026-06-23 ইং
আলমডাঙ্গায় অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের দায়ে ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অপরাধে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল সোমবার রাত ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্বরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তার।


অভিযানে বাড়াদী ইউনিয়নের নতীডাঙ্গা গ্রামের রাধাকান্তপুর এলাকার জোয়ার্দার ট্রেডার্সের মালিক সাদ্দাম হোসেনকে অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এর আগে উপসহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সার জব্দ করেন এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। পরে জব্দকৃত সার উপজেলা কৃষি অফিস চত্বরে আনা হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সারসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের অবৈধ মজুত ও বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)