দামুড়হুদায় কৃষি অফিসের পার্টনার কংগ্রেস

আপলোড তারিখঃ 2026-06-23 ইং
দামুড়হুদায় কৃষি অফিসের পার্টনার কংগ্রেস ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশের আওতায় গতকাল সোমবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে ও দামুড়হুদা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহিন আলম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষি সমৃদ্ধশালী চুয়াডাঙ্গায় কৃষিতে প্রাচুর্যতা আছে। এ অঞ্চলে যে পরিমাণ ফল হয়, বিশেষ করে বিদেশী ফল খ্যাত কমলা, আঙ্গুর, মালটা, ড্রাগন। এগুলো আগে উন্নতমানের দোকানগুলোতে বিক্রি হতো, এখন সেগুলো রিক্সাভ্যানে বিক্রি হয়, যা এ অঞ্চলের কৃষিতে একটি ভালো দিক। জমিতে পরিমাণে বেশি সার প্রয়োগ করে জমির উর্বরা শক্তি যেনো হারিয়ে না যায়, সে ব্যাপারে তিনি কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)