ছবির ক্যাপশন:
সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল মিছিল করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার চৌরাস্তার মোড় থেকে বিভিন্ন পাড়া-মহল্লায় শত শত নেতা-কর্মীদের নিয়ে মিছিল বের করা হয়। জানা যায়, সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না করতে পারে তার প্রতিহত করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুর নেতৃত্বে উপজেলা বিএনপির, যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে শতশত মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্লোগান নিয়ে মিছিল বের হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
