কার্পাসডাঙ্গায় মাঠ থেকে কৃষকের স্যালো মেশিনের যন্ত্রাংশ চুরি

আপলোড তারিখঃ 2026-06-23 ইং
কার্পাসডাঙ্গায় মাঠ থেকে কৃষকের স্যালো মেশিনের যন্ত্রাংশ চুরি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর মাঠে কৃষকদের তিনটি স্যালো মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এছাড়া একই রাতে এক কৃষকের পাটখেত কেটে নষ্ট করে দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোমরপুর গ্রামের মৃত সব্বত আলীর ছেলে গিয়াস উদ্দীন খবির, মৃত মফিজ উদ্দীনের ছেলে ইনামুল হক এবং মজিবার রহমানের ছেলে আজিবার রহমান স্যালো মেশিনের মাধ্যমে তাদের কৃষি জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত রোববার দিবাগত রাতে চোরেরা মাঠে থাকা তিনটি স্যালো মেশিনের টিউবওয়েল, টি-পাইপ ও হোজ পাইপ খুলে নিয়ে যায়। সকালে মাঠে গিয়ে কৃষকরা স্যালো মেশিনের যন্ত্রাংশ না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। এতে তাদের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এদিকে একই রাতে কোমরপুর মাঠে মৃত আইজাল মণ্ডলের ছেলে শাহাবুদ্দীনের মেয়াদী নেওয়া ১০ কাঠা জমির পাটখেত কেটে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ক্ষতিগ্রস্ত কৃষক শাহাবুদ্দীন বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো শত্রুতা আছে বলে মনে হয় না। তারপরও কে বা কারা আমার পাটখেত কেটে এত বড় ক্ষতি করল বুঝতে পারছি না। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)