ছবির ক্যাপশন:
দর্শনায় বাউল পরিষদের আয়োজনে বিশ্ব সংগীত দিবস পালিত হয়েছে। ‘বাংলার গান এখন বিশ্ব দরবারে’ স্লোগানে গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা বাউল পরিষদ প্রতিবছরের মতো এবারো বিশেষ আলোচনা, বাংলার লোকগান, বাউলগান ও জারিগানের মধ্যদিয়ে বিশ্বসংগীত দিবস পালন করেছে।
সাংগঠনিক কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. রাহাত আলি মন্ডলের সভাপতিত্বে বাউল পরিষদের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী বিশিষ্ট লোকসংগঠক মনিরুজ্জামান ধীরু বাউল বলেন, ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ বা বিশ্বসংগীত দিবস ১৯৮২ সালে ফ্রান্সের তৎকালীন সংস্কৃতি মন্ত্রী জমকালো আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করেছিলেন। তারপর থেকেই বিশ্বের ১২০টি দেশ এখন এ দিবসটি পালন করে আসছে।
তিনি আরও বলেন, সুরের মাধ্যমে শান্তি-সম্প্রীতির মেলবন্ধন গড়ে তুলতে পারলে সমগ্র পৃথিবী শান্তিময় প্রতিষ্ঠা করা সম্ভব। যান্ত্রিক ও মানসিক ক্লান্তির এই যুগে জীবনকে নতুনভাবে উদ্দীপ্ত করতে দিবসটির গুরুত্ব অপরিসীম। তাই সুষ্ঠু সংগীতের সুরে মেতে উঠুক বিশ্ব, বাংলাগান এখন বিশ্বদরবারে। আলোচনা শেষে জারিগান, লোকগান ও বাউলগান পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, সোহেল আহম্মদ, মেহেদি হোসেন, নিজাম উদ্দিন, মনিরুদ্দিন, সমির আলি, পিন্টু ফকির, সাইফুল ইসলাম, সাগর বাউলা, সাইদুর রহমান, সোহাব জামান, মমিনুল ঢুলি, রমজান আলি, আব্দুস ছাত্তার, বিল্লাল হোসেন, চান্দু মিয়া, মতিয়ার রহমান, এজাজুল হক, সোহরাব হোসেন, সাত্তার আলি, মখলেস মন্ডল, মো. ইয়ারব আলি, সাহিন মন্ডল, মহিউদ্দিন, মতিয়ার রহমানসহ সংগঠনের ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
