চুয়াডাঙ্গায় এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রমে পুলিশ সুপার

নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত হবে

আপলোড তারিখঃ 2026-06-22 ইং
চুয়াডাঙ্গায় এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রমে পুলিশ সুপার ছবির ক্যাপশন:

‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গায় নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই পর্ব সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।


চুয়াডাঙ্গা জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগ বোর্ডের সভাপতি ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ইকুইপমেন্ট) এএইচএম ইয়াদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মেহেরপুর মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঝিনাইদহ শেখ বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মোরশেদ আলীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিয়োগ কার্যক্রম চলাকালে চাকরি প্রত্যাশীদের শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রাথমিক যাচাই-বাছাই করা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান প্রার্থীদের উদ্দেশে বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হবে। শুধুমাত্র মেধা, যোগ্যতা ও পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।


তিনি আরও বলেন, কোনো প্রার্থী বা তার পরিবার যেন দালাল কিংবা প্রতারক চক্রের খপ্পরে না পড়েন সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। জানা গেছে, আগামী ২২ ও ২৩ জুন শারীরিক যোগ্যতার প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)