আলমডাঙ্গার কেশবপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপলোড তারিখঃ 2026-06-22 ইং
আলমডাঙ্গার কেশবপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে ২৫ বছরের রক্তক্ষয়ী বিরোধ নিষ্পত্তির একদিন পরই একটি বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার সকালে গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এর আগে গত শনিবার প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চেংগেস গ্রুপ ও সালাম গ্রুপের দীর্ঘদিনের বিরোধের মীমাংসা হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না এবং কীভাবে সেখানে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, লাল টিপে মোড়ানো বোম সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)