চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-06-22 ইং
চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ৩ পিস ট্যাপেন্টাডালসহ সজীব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিক চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়া থেকে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি সজিব হেসেন শেখ পাড়ার কামরুল ইসলামের ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় সজীব হোসেনের কাছ থেকে ৩ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। ঘটনার সত্যাতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,  এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)