আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-06-22 ইং
আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে পৌরসভার রেলস্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে শমসের আলী ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে রানা আহম্মেদ। 


জানা গেছে, আলমডাঙ্গার রেলস্টেশন এলাকায় শমসের আলী ও রানা আহম্মেদ মাদক সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুই মাদক সেবীকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারে মাদক সেবনের দায়ে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে, রানা আহম্মেদকে ১০ দিন ও শমসের আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)