ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে ১৯টি পদের বিপরীতে দাখিলকৃত ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে কোনো প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি না পাওয়ায় সকল প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়।
সভাপতি পদে ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি সেলিম আহমেদসহ মোট ১৯টি প্রার্থীই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পরিচালক ও সাধারণ সদস্য পদের মধ্যে রয়েছেনÑ আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, এস.এম. তসলিম আরিফ বাবু, তাজুল ইসলাম তাজু, এনামুল হক শাহ, মুকুল, সামসুজ্জামান খোকন, মফিজুর রহমান মনা, শফিকুল ইসলাম পিটু, রাহিনুর ইসলাম হিমালয়, একরামুল হক, অপু কুমার সাধুখা, পলাশ কুমার সাহা।
সহযোগী সদস্য পদ থেকে পরিচালক পদের মধ্যে রয়েছেন নাসির আহাদ জোয়ার্দ্দার, এ.কে.এম সালাউদ্দিন মিঠু, হারুন অর রশিদ, পবিত্র কুমার আগরওয়ালা ও সুরেশ কুমার আগরওয়ালা।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম.এম. শাহজাহান মুকুল জানান, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে এবং কোনো ধরনের ত্রুটি না থাকায় সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।
