জীবননগরে রাস্তা নিয়ে হয়রানির অভিযোগ

আপলোড তারিখঃ 2026-06-21 ইং
জীবননগরে রাস্তা নিয়ে হয়রানির অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাঠপাড়া গ্রামে নিজের জমিতে গাছ লাগিয়ে স্বজনদের জমি দিয়ে রাস্তা নেওয়ার জন্য হয়রানির অভিযোগ উঠেছে মৃত আনারুল কবিরের স্ত্রী পারভিন খাতুনের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে গ্রামের বাসিন্দাদের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে।


পারভিন খাতুনের চাচাতো ভাসুর ওহিদুল ইসলাম (শান্তি) এবং ননদের জামাই লাটু মিয়া জানান, আনারুল কবির তাদের তাদের আত্মীয়। তার স্ত্রী পারভিন খাতুন দীর্ঘদিন ধরে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও ঝগড়া-বিবাদে জড়িয়ে আসছেন। এসব পারিবারিক অশান্তির কারণে প্রায় সাত বছর আগে আনারুল কবির ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে আত্মহত্যা করেন। পোস্টটিতে তিনি লিখেছিলেন, “আমি নীরবে চলে গেলাম”।


ওহিদুল ইসলাম ও লাটু মিয়া আরও বলেন, আনারুল কবির জীবিত থাকাকালে পারভিন খাতুন রাস্তা বন্ধ করে দেওয়ায় তার ছোট দেবর আমিনুর রহমান গ্রাম ছেড়ে জীবননগরে চলে যান। রাস্তার জন্য তারা তিন ফুট করে জমি ছেড়ে রেখেছেন। তবে পারভিন খাতুন নিজের রাস্তার জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। পরে তিনি আরও কিছু জমি কিনে সেখানে গাছ লাগান। বর্তমানে নিজের জমিতে গাছ লাগিয়ে তাদের জমির ওপর দিয়ে রাস্তা নিতে চাইছেন। তাদের দাবি, পারভিন খাতুন প্রথমে নিজের রাস্তার জায়গায় লাগানো গাছ অপসারণ করুন। এরপর তারা যে রাস্তার জায়গা ছেড়ে রেখেছেন, সেটি ব্যবহার করা যেতে পারে।


অভিযোগকারীরা আরও বলেন, বাড়ি ও কৃষিজমি সংক্রান্ত বিষয় নিয়ে পারভিন খাতুন বিভিন্ন সময় তাদের এবং প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন। ইতোমধ্যে তাদের ও আশপাশের লোকজনের বিরুদ্ধে ১০ থেকে ১২টি অভিযোগ দিয়েছেন। তবে বিচার-সালিশের সময় তিনি প্রায়ই উপস্থিত থাকেন না।


তারা জানান, সর্বশেষ পারভিন খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিলে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়। কিন্তু আদালতে না গিয়ে তিনি বিভিন্নভাবে হয়রানি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন তারা। এছাড়া ৫ আগস্টের পর পারভিন খাতুন সেনাবাহিনীর কাছেও অভিযোগ করেছিলেন বলে জানান তারা। তবে অভিযোগের তদন্তে এসে সেনাবাহিনীর সদস্যরা পারভিন খাতুনকেই দায়ী করেন।
এ বিষয়ে অভিযুক্ত পারভিন খাতুন বলেন, ‘বাড়ির সামনের জমিও আমার। গ্রামের লোক সব তাদের পক্ষে কথা বলছে। তবে আমি সঠিক।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)