অবশেষে পদত্যাগ করেছেন রবার্ট মুগাবে

আপলোড তারিখঃ 2017-11-22 ইং
অবশেষে পদত্যাগ করেছেন রবার্ট মুগাবে ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: অবশেষে পদত্যাগ করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসনের জন্য প্রস্তাব আনার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ১৯৮০ সালে দেশটির স্বাধীনতা লাভের পর প্রায় ৩৭ বছর দেশ পরিচালনার পর মঙ্গলবার ৯৩ বছর বয়সী মুগাবে পদত্যাগ করলেন। কয়েক দিন আগে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্টকে গৃহবন্দি করে পদত্যাগের জন্য চেষ্টা করছিল। কিন্তু কোনোভাবেই তিনি পদত্যাগে রাজি না হওয়ায় মঙ্গলবার পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয়। এদিকে মঙ্গলবার পার্লামেন্টে এ প্রস্তাবা আনার পর পরই হারারেতে পার্লামেন্ট ভবনের বাইরে লোকজন জমায়েত হয়ে অভিশংসনের উদ্যোগের প্রতি সমর্থন জানায়। খবর বিবিসির। এর আগে মুগাবে পদত্যাগ না করার ঘোষণা দিয়ে মন্ত্রিসভার বৈঠক ডাকেন। কিন্তু অধিকাংশ মন্ত্রীই তার ডাকে সাড়া দেননি এবং তারা এতে যোগ দেননি। এর আগে পদত্যাগের জন্য মুগাবেকে তার নিজের দল জানু-পিএফ পার্টি ২৪ ঘণ্টার যে সময় বেঁধে দিয়েছিল তারও সময় অতিক্রান্ত হয়েছে সোমবার। অন্যদিকে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, মুগাবের ভবিষ্যৎ নিয়ে তাদের একটা 'রোডম্যাপ' বা 'পরিকল্পনা' রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)