চুয়াডাঙ্গায় পৌরসভার অনুমোদনহীন ভবনের ছাদে টাওয়ার নির্মাণের অভিযোগ

পৌরসভার একাধিক নোটিশের পরও চলছে নির্মাণকাজ

আপলোড তারিখঃ 2026-06-19 ইং
চুয়াডাঙ্গায় পৌরসভার অনুমোদনহীন ভবনের ছাদে টাওয়ার নির্মাণের অভিযোগ ছবির ক্যাপশন:

পৌরসভার অনুমতি না নিয়েই নকশা ও অনুমোদনহীন ভবনে ঘনবসতিপূর্ণ এলাকায় টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা সাতগাড়ির বাসিন্দা মাহফুজুর রহমান সুমনের বিরুদ্ধে। একাধিকবার এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার পর পর দুইটি কারণ দর্শানোর নোটিশ ও নির্মাণকাজ বন্ধ করার নির্দেশনা সত্বেও থামেনি অবৈধভাবে টাওয়ার নির্মাণ কাজ। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের ৭ নম্বর ওয়ার্ডের এতিমখানাপাড়ার বাসিন্দা ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পেশকার মাহফুজুর রহমান সুমন। তিনি কয়েক বছর আগে বাড়ি নির্মাণ করলেও অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রভাবে বাড়ির নকশার অনুমতি নেননি। এমনকি অনুমোদনহীনভাবে বাড়ি নির্মাণ করে তিনি বসবাসও শুরু করেছেন।


এরইমধ্যে পৌরসভার অনুমোদন না নিয়ে একটি মোবাইল কোম্পানির সাথে তিনি বাড়ির ছাদে টাওয়ার নির্মাণের চুক্তি করেছেন। শুরু হয়েছে কাজও। অথচ এই ঘনবসতিপূর্ণ এলাকায় মাত্র তিনশ গজের মধ্যে একটি সরকারি শিশু পরিবার (সরকারি এতিমখানা), একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। এলাকাবাসীর দাবি, ক্ষতিকর রেডিয়েশনের সমস্যা হবে। তিনশ গজের মধ্যে ঘনবসতি ও শিশুদের এতো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও অনুমোদনহীনভাবে অবৈধভাবে বাড়িটির ছাদে মোবাইল টাওয়ার নির্মাণ কাজ চলছে।


এ বিষয়ে এতিমখানা পাড়ার বাসিন্দারা গণস্বাক্ষরসহ গত ১০ই মে চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক বরাবর একটির লিখিত অভিযোগ দাকিল করেন। অভিযোগের প্রেক্ষিতে মাহফুজুর রহমান সুমনকে চুয়াডাঙ্গা পৌরসভা থেকে ৫ এপ্রিল ও ১২ এপ্রিল দুটি পৃথক পত্র দেয়া হয়। তবে সে পত্রের দিকে কর্ণপাত করেননি মাহফুজুর রহমান সুমন। বরং, এলাকাবাসী পৌরসভায় সুমনের ভবন নিয়ে অভিযোগ জমা দেবার পর সুমন এতো বছর পর তার অনুমোদনহীন ভবনের জন্য গত ২০ মে নকশা অনুমোদনের আবেদন করেছেন। অচথ, নিয়ম ভবন নির্মাণ শুরু করার আগে পৌরসভা থেকে নকশা অনুমোদন করা। আবার সুমন নকশার অনুমোদন চাইলেও, অবৈধ টাওয়ার নির্মাণ বন্ধ করেননি। পরবর্তীতে ২৪ মে এলাকাবাসীরা গণস্বাক্ষরসহ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৪ জুন পৌরসভার প্রশাসককে এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেবার নির্দেশ দেয়া হয়। জেলা প্রশাসকের পত্র পাবার পর পুনরায় চুয়াডাঙ্গা পৌরসভা ১০ জুন লিখিতভাবে মাহফুজুর রহমান সুমনকে পত্র দেয়। তবে পত্রেরও তোয়াক্কা করেননি সুমন। এ বিষয়ে জানতে মাহফুজুর রহমান সুমনের মুঠোফোনে যোগাযোগ করা হলে, ‘তিনি বলেন ২০ মে তারিখে ভবনের নকশার জন্য আবেদন করেছি। আর টাওয়ারের অনুমোদন তো টেলিটক কোম্পানি করবে। আমি কোম্পানির সাথে চুক্তি করেছি। আমি চাইলেই বন্ধ করতেও পারব না। চালু করতেও পারব না।’

চুয়াডাঙ্গা পৌরসভার নকশাকার আলামিন বলেন, ‘ওই ভবনের কোনো অনুমোদন নেই। তবে তিনি কয়েকদিন আগে অনুমতির জন্য আবেদন জমা দিয়েছেন। আমাদের উর্ব্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।”

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)