চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির সদস্য আটক, চুরি হওয়া টাকা উদ্ধার

আপলোড তারিখঃ 2026-06-19 ইং
চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির সদস্য আটক, চুরি হওয়া টাকা উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকায় চলন্ত বাসে এক যাত্রীকে অজ্ঞান করে টাকা চুরির অভিযোগে জামাল মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৪ হাজার ৬০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর বাজারপাড়া গ্রামের নাজিম উদ্দিন কারিকর (৭০) গত ১৬ জুন ফরিদপুরে কাগজি লেবু বিক্রি করতে যান। পরদিন লেবু বিক্রি শেষে তিনি রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে মেহেরপুরের উদ্দেশে রওনা দেন। বাসে তিনি জে-৪ নম্বর আসনে বসেছিলেন। তার পাশের জে-৩ নম্বর আসনে বসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানি চরপাড়া গ্রামের জামাল মোল্লা।


বাসটি চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে ভাড়া আদায়ের সময় বাসের সুপারভাইজার নাজিম উদ্দিনকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় পাশের আসনে থাকা জামাল মোল্লার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ রয়েছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নাজিম উদ্দিনকে অজ্ঞান করে তার টাকা নিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।


খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামাল মোল্লাকে আটক করে। পরে তার কাছ থেকে নাজিম উদ্দিনের ৪ হাজার ৬০০ টাকা এবং ঘটনায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় দণ্ডবিধির ৩২৮ ও ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জামাল মোল্লাকে আন্তঃজেলা অজ্ঞান পার্টি ও চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি এবং অজ্ঞান পার্টি-সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)