নিষিদ্ধ ছাত্রলীগের নতিপোতা ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-06-18 ইং
নিষিদ্ধ ছাত্রলীগের নতিপোতা ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদায় সন্ত্রাসী কর্মকাণ্ডের এজাহারভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুজার গিফারী রাজ মাহমুদকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুজার গিফারী রাজ মাহমুদ (২৭) কালীয়াবকরী গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফাইম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের এজাহারভুক্ত আসামি কালিয়াবকরী গ্রামের নাজিম উদ্দীনের ছেলে নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুজার গিফারী রাজ মাহমুদকে গ্রেপ্তার করেন।


দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ্ উদ্দিন জানান, আবুজার গিফারী রাজ মাহমুদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ও নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। সে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর একজন এজাহারভুক্ত আসামি। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)