৩ প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2026-06-18 ইং
৩ প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

জীবননগরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। 


জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত জীবননগর বাজার এলাকায় সার, বীজ, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ ও প্রত্যায়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।


ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, অভিযানে মূল্য-তালিকা হালনাগাদ না করার অপরাধে আশরাফুল স্টোরের স্বত্বাধিকারী আশরাফুল হককে ৫ হাজার টাকা, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় জয়া বীজ ভান্ডারের মালিক আব্দুল হাকিমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ব্যাতিত ব্যবসা পরিচালনার দায়ে এরিন চাউল ঘরের মালিক আব্দুল আলীমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে ব্যবসায়ীদের মূল্য-তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)