ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহসভাপতি ও আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা শরিফা খাতুনের স্মরণে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ (মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা)-এর যৌথ উদ্যোগে প্রয়াত এই মহীয়সী নারীর রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি রাশিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাহিদুল ইসলাম, রিপন হোসেন, জাহিদুল হক, কিংকর কুমার দে ও মেহেরাব্বিন সানভী।
মরহুমার কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য মাওলানা রুহুল আমিন।
