দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী প্রতিযোগিতার সমাপ্তিকালে প্রফেসর মো. কামরুজ্জামান

ভবিষ্যৎ প্রজন্মকে সততা ও নৈতিকতার আদর্শে গড়ে ওঠার আহ্বান

আপলোড তারিখঃ 2026-06-18 ইং
দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী প্রতিযোগিতার সমাপ্তিকালে প্রফেসর মো. কামরুজ্জামান ছবির ক্যাপশন:

দুর্নীতি প্রতিরোধকল্পে চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী সচেতনতামূলক প্রতিযোগিতা। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সমাপনী দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ (মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা)-এর যৌথ উদ্যোগে এই তিন দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীরা পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।


প্রতিযোগিতা শেষে আয়োজিত জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সততা ও নৈতিকতার আদর্শে গড়ে ওঠার আহ্বান জানিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মেহেরাব্বিন সানভীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি রাশিদুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য জাহিদুল ইসলাম, রিপন হোসেন, জাহিদুল হক, মাওলানা রুহুল আমিন ও কিংকর কুমার দে।


এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শান্তনু ইসলাম অন্তু প্রথম স্থান, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী প্রেমা খান দ্বিতীয় স্থান এবং চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী অর্পিতা দাস তৃতীয় স্থান অধিকার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)