চুয়াডাঙ্গায় ভি জে ও গার্লস স্কুলের শিক্ষকদের সঙ্গে ডিসির মতবিনিময় সভা

স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতের আহ্বান

আপলোড তারিখঃ 2026-06-18 ইং
চুয়াডাঙ্গায় ভি জে ও গার্লস স্কুলের শিক্ষকদের সঙ্গে ডিসির মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। গতকাল বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিদ্যালয় দুটির সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।


সভায় জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গুণগত শিক্ষা অর্জনে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা, শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে মতামত দেন। এসময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান জেলা প্রশাসক।



এসময় জেলা প্রশাসক বলেন, কোনো বাচ্চা স্কুলে মোবাইল নিয়ে আসতে পারবে না, তেমনই শিক্ষকও ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবে না। তিনি আরও বলেন, ‘পরীক্ষার প্রশ্ন মডারেশনের জন্য স্কুলে আমি একটা কমিটি গঠন করতে চাচ্ছি, একাধিক ব্যক্তির থেকে প্রশ্ন নিয়ে কমিটির মাধ্যমে প্রশ্ন নির্বাচন করা হবে।’ এছাড়া তিনি আরও বলেন, স্কুল টাইমে কোনো কোচিং সেন্টার খোলা রাখা চলবে না। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় দুই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। তারা বলেন, এই গরমে ছেলে মেয়েদের ক্লাস করা অত্যন্ত কষ্টসাধ্য। এ গরমে তাদের স্কুলমুখী ও কষ্ট লাঘবের জন্য এসি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।


সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ভিক্টোরিয়া জুবিলি স্কুলের  প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের সভাপতিত্বে এবং শিক্ষক শহীদুল ইসলামের উপস্থাপনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এছাড়াও দুই স্কুলের সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)