ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে ‘মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকি, মাদককে রুখে দিই’ এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উন্নয়ন ঐক্য পরিষদের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে এক মাদকবিরোধী মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মালিতা মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা উন্নয়ন ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল হাসান তনু, যুগ্ম আহ্বায়ক আবেদ-উদ-দৌলা টিটন, সদস্য মাওলা আব্দুস সাত্তার, সদস্য প্রভাষক আবুল হাশেম ও সদস্য গোলাম সরোয়ার ছোটন।
মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠানে বক্তারা বলেন, দামুড়হুদা উপজেলায় কোনো মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী থাকবে নাÑএমন কঠিন হুঁশিয়ারি দিলেন দামুড়হুদা উন্নয়ন ও ঐক্য কমিটির সদস্যরা। তারা আরো বলেন যে, মাদক সমাজকে কলুষিত করে, পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি করে, চুরি-ছিনতাই ও মারামারিতে লিপ্ত থাকে-এইসব ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে মাদক। তাই আমরা মাদককে না বলি। সেই সাথে দামুড়হুদা উপজেলায় মাদক জিরো টলারেন্সে পরিণত করা হবে। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। মাদক সেবনকারী এবং ব্যবসায়ীদের কোনো ছাড় হবে না। মাদকের আস্তানা যেখানেই দেখবেন সেখানেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আমরা প্রাথমিকভাবে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যারা মাদকের সাথে জড়িত আছেন তারা এখনই সতর্ক হন। তা না হলে প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে, সে যেই হোক, কোনোভাবেই পার পাবে না।
এসময় মাদক বিরোধী মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উন্নয়ন ঐক্য পরিষদের সদস্য ইসমাইল হোসেন, সদস্য জাহিদুল ইসলাম, সদস্য শাহজালাল বাবু, সদস্য আব্দুল ওয়াহেদ, সদস্য মণ্টু মিয়া, সদস্য রোকনুজ্জামান তোতাম, সদস্য আরিফুল ইসলাম আরিফসহ মাদকবিরোধী শত শত মানুষ।
