দাতা সদস্য হলেন বিএনপি নেতা মশিউর রহমান

দর্শনা প্রেসক্লাব ভবন নির্মাণে অনুদান

আপলোড তারিখঃ 2026-06-17 ইং
দাতা সদস্য হলেন বিএনপি নেতা মশিউর রহমান ছবির ক্যাপশন:

দর্শনা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে আর্থিক অনুদান দিয়ে প্রেসক্লাবের দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও প্রভাষক মশিউর রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রেসক্লাব ভবন নির্মাণ তহবিলে অনুদানের অর্থ প্রদান করেন। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুদান প্রদানকালে মশিউর রহমান বলেন, ‘দর্শনা প্রেসক্লাবের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি শক্তিশালী ও আধুনিক প্রেসক্লাব গড়ে উঠলে সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড আরও গতিশীল হবে। আমি সকলের কাছে দোয়া চাই এবং সমাজের কল্যাণে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।’


অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। তিনি বলেন, ‘প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথ আরও সুগম হচ্ছে। মশিউর রহমানের এই অনুদান ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা আশা করি, ভবিষ্যতেও তিনি প্রেসক্লাবের পাশে থাকবেন এবং অন্যরাও উদ্বুদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।’


এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, নজরুল ইসলাম, ওয়াসিম রয়েল, সুকোমল চন্দ্র বাধন, আবিদ হাসান রিফাত, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের জয়েন্ট সেক্রেটারি, বিএনপি নেতা আব্দুল হামিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রেসক্লাব ভবন নির্মাণে সহযোগিতার জন্য মশিউর রহমানকে ধন্যবাদ জানানো হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)