আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী

বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ

আপলোড তারিখঃ 2026-06-16 ইং
আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী ছবির ক্যাপশন:

তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনা ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনা ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবন প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়। গতকাল শুক্রবার আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এই বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তা আগামী দিনে বড় ভূমিকা রাখবে। তরুণরা নতুন নতুন আবিষ্কার করবে, তাই বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এই ধরণের সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তাদের মেধার প্রশংসা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি করা আধুনিক বিজ্ঞান প্রকল্প ও ডিজিটাল উদ্ভাবন প্রদর্শন করেন। বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন কর্মসূচি অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেন আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেন আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল ও তৃতীয় স্থান অধিকার করেন আলমডাঙ্গা সরকারি কলেজ।

দামুড়হুদা:
দামুড়হুদায় ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম।


জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এমপ্লয়মেন্ট সাপোর্ট স্কিমের (ঊঊঝঝঝ) সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে। প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।


এতে প্রথম হয়েছে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল, দ্বিতীয় হয়েছে রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কুল এবং তৃতীয় হয়েছে কেরু উচ্চ বিদ্যালয়। আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা প্রকল্পগুলো পরবর্তীতে জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।


অতিথিরা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময়  উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম শাহ্ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুতাসিম বিল্লাহ্, উপজেলা আইসিটি শিক্ষা অফিসার আরিফুল ইসলাম, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।

জীবননগর:
জীবননগরে ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। গতকাল শুক্রবার সকালে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন চন্দ্র।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এমপ্লয়মেন্ট সাপোর্ট স্কিমের (ঊঊঝঝঝ) সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে। প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
এতে প্রথম হয়েছে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা প্রকল্পগুলো পরবর্তীতে জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
অতিথিরা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)