জেলা পরিষদ প্রশাসক শরীফকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2026-06-12 ইং
জেলা পরিষদ প্রশাসক শরীফকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যেও তার বাসভবনে উপস্থিত হয়ে সংবর্ধনা জানান দামুড়হুদা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহরুল ইসলাম। এসময় তার সঙ্গে দুই শতাধিক বিএনপি নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


সংবর্ধনা অনুষ্ঠানে নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, শরীফুজ্জামানের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
অন্যদিকে, একই দিনে নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানায় চুয়াডাঙ্গার সাংস্কৃতিক সংগঠন অরিন্দম। সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এসময় উভয় পক্ষের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)