গাঁজা, নগদ টাকা ও সরঞ্জামসহ আটক ২

আলমডাঙ্গার খাদিমপুর স্কুলপাড়ায় মাদক বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2026-06-11 ইং
গাঁজা, নগদ টাকা ও সরঞ্জামসহ আটক ২ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর স্কুলপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা এবং গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক কারবারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, বড়গাংনী তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খাদিমপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মৃত আব্দুল হাকিমের ছেলে মো. সামসুল জোয়ার্দ্দারের (৫৫) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৫০০ টাকা, একটি গাঁজা পরিমাপক মিটার এবং গাঁজা কাটার কাজে ব্যবহৃত লোহা ও স্টেইনলেস স্টিলের তৈরি একটি কাটার জব্দ করা হয়।


এ ঘটনায় মৃত আব্দুর রহমানের ছেলে মো. রিপন আলী (৫০) এবং মৃত আব্দুল হাকিমের ছেলে মো. সামসুল জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তারা উভয়েই খাদিমপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজা বিক্রি, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত থাকতে পারেন। এ ঘটনায় দুইজন সহযোগীসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)