হরিণাকুণ্ডুতে পানের বরজে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-06-11 ইং
হরিণাকুণ্ডুতে পানের বরজে বজ্রপাতে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার  বিকেলে উপজেলার পৌরসভাধীন চটকাবাড়ীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আজিজুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিজ পানের বরজে কাজ করছিলেন আজিজুল ইসলাম। এসময় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে তীব্র বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে বরজেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)