জীবননগরে জব ফেয়ার অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-06-11 ইং
জীবননগরে জব ফেয়ার অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগরে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। এতে অংশ নেন চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। গতকাল বুধবার বেলা ১১টায় জীবননগর উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এ জব ফেয়ারের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মৌড়ল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আসিফ আহসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক (প্ল্যানিং অ্যান্ড মনিটরিং) আবু নাঈম। আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে। মেলায় চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, পরামর্শ গ্রহণ এবং চাকরির বিভিন্ন সুযোগ সম্পর্কে জানার সুযোগ পান। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের কর্মজীবনে প্রবেশে সহায়ক ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)